1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল নগরীতে এখনো সড়কে হাঁটুপানি, ভোগান্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল নগরীতে এখনো সড়কে হাঁটুপানি, ভোগান্তি

  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ 0 বার সংবাদি দেখেছে

ঘূর্ণিঝড় মিধিলি প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে বরিশালে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল থেকে নগরের প্রধান সড়কগুলোতে হাঁটুপানি দেখা গেছে। ফলে বিপাকে পড়েছেন নগরবাসী।

এদিকে বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সকালে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসলের কিছুটা ক্ষতি হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশাল নদী বন্দরে ৩ নম্বর সংকেত দেখানো হয়। ফলে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে লঞ্চসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ বিষয়ে আবহাওয়া অফিস জানায়, বরিশালে গত ২৪ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews