1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রাফি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার ময়নামতি এলাকায় বাইক-ট্রাক সংঘর্ষে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার৷ 

রাকিব হাসান রাফি মার্কেটিং বিভাগ থেকে স্নাতক পাশ করে বর্তমানে রবি আজিয়াটা লিমিটেডের টেরটরি অফিসার পদে কর্মরত ছিলেন৷ তিনি এর আগে কীর্তনখোলা ফিল্ম সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন৷

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিজ বিভাগের সহপাঠীরা হতবিহ্বল হয়ে পরেছে এমন আকস্মিক ঘটনার সংবাদে।

ভিন্ন ভিন্ন শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড.বদরুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড.আবদুল কাইয়ুম, ব্যবসায় অনুষদের ডিন ড.আব্দুল্লাহ আল মাসুদ মরহুম শিক্ষাথী রাকিব হাসান রাফির রুহের মাগফেরাত কামনা করেন।

তারা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহত অন্য এক শিক্ষার্থীর সুস্থতা কামনা করেন। এছাড়া ঘাতক ট্রাক চালকের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে রাফির সহপাঠীরা।

রাফির গ্রামের বাড়ি বাগেরহাটের মনিগঞ্জ গ্রামে৷ সেখানেই তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews