1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

বরিশালে বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল দক্ষিণ জেলা বিএনপিসহ ছাত্রদল, যুবদল এবং অঙ্গ সংগঠনের ৪৮ জন নামধারী এবং অজ্ঞাত আরও ২৪০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানায় ওই মামলা দায়ের করেছেন এসআই আব্দুল মান্নান।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লিফলেট নিয়ে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে নেতাকর্মীরা জড়ো হয়। পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।ঘটনাস্থল থেকে বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্যসহ সাত জনকে আটক করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, আটক সাত জনসহ নামধারী ৪৮ জন ও অজ্ঞাত আরও ২৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে বিনা অনুমতিতে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ থাকার পরেও সরকারি আদেশ অমান্য করে নির্বাচন বানচাল করতে বেআইনি জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে। কোতোয়ালি মডেল থানার জিআরও এনামুল হক জানান, মামলার আসামি সাত জনকে বরিশাল অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী জেলে পাঠিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews