1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দৌলতখানে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বক্তৃতা’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দৌলতখানে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বক্তৃতা’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে

মাসুদ,দৌলতখান (ভোলা) প্রতিনিধি।।

ভোলার দৌলতখানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বক্তৃতা’ শীর্ষক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮নভেম্বর) বিকেলে দৌলতখান উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির দলীয় কার্যলয়ে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে উত্তর জয়নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ প্রথম স্থান ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তালহা দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়া আরও ৮ জন বিজয়ী হন। পরে তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সনজিব মৃর্ধার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব পন্ডিতের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ জুলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews