1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
অবশেষে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের তিন মাস পর দুয়ার খুলেছে, জেলেদের সামনে নতুন সংকট চিনিগুঁড়া ধানে দুর্গাপ্রতিমা, খুলনায় নজর কাড়ছে ব্যতিক্রমী শিল্পকর্ম মোরেলগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে রাস্তা-বসতবাড়ি মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন নড়াইল সদর থানা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসপি আল মামুন শিকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা পুলিশে সনাতন ধর্মাবলম্বী সদস্যদের শুভেচ্ছা সামগ্রী বিতরণ কর্তৃপক্ষদের ম্যানেজ করে চরফ্যাশনে মা ইলিশ নিধনের অভিযোগ, জব্দ মাছ ও বরফভর্তি গাড়ি নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, ধারালো অস্ত্রসহ আটক ১

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে পালিত 

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
মোঃ রোকনুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জলঢাকা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা মাহেরিন চৌধুরী, মরহুম মোহিতুর রহমান চৌধুরীর কন্যা ও শহীদ জিয়াউর রহমানের ভাতিজি। আলোচনা সভাটি
উদ্বোধক করেন জনাব ময়নুল ইসলাম সাধারণ সম্পাদক জলঢাকা  উপজেলা বিএনপি,ও প্রধান বক্তা জনাব শাহজাদা মুক্তি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী জেলা শাখা, বিশেষ বক্তা হোসেন আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী জেলা শাখা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদুল ইসলাম (বাঙ্গালী) সভাপতি জলঢাকা পৌর জাতীয়তাবাদী দল বিএনপি,গোলাম সারোয়ার (ভুট্টু) সাধারণ সম্পাদক জলঢাকা পৌর জাতীয়তাবাদী দল বিএনপি, আলমগীর হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা,ও সাধারণ সম্পাদক রউফুল ইসলাম (বাবু), মোঃ নুরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা, মোঃ মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা, রাশেদুল ইসলাম (হাসু)  সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল জলঢাকা উপজেলা শাখা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর ইউনিয়ন সভাপতি, ও সাধারণ সম্পাদক ও দলের নেতাকর্মীরা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জলঢাকা পৌর যুবদলের নেতা আবু  তরাব (ইমন) বক্তব্যে বলেন জলঢাকায় আমরা দীর্ঘদিন থেকে অভিভাবক হারা আমরা পুনারায় জলঢাকা উপজেলায় ফাহমিদ ফয়সাল কমেন্ট চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় জলঢাকা উপজেলা বাসিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এবং এ সময় প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল এর নীলফামারী জেলা শাখার সভাপতি শাহাজাদা (মুক্তি) বলেন সংস্কার অনেক হয়েছে এখন অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ অতি তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন তাহলেই সব চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ,
বন্ধ হবে নির্বাচিত সরকার হলে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি মাহেরিন চৌধুরী বলেন বিগত সময়ে আমি,ও আমার পরিবার অনেক লাঞ্চিত হয়েছি
বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের কাছে থেকে, এবং জলঢাকায় সকল নেতা কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, মাহেরিন চৌধুরী। সঞ্চালনা করেন  সামিনুল ইসলাম যুগ্ম আহ্বায়ক পৌর জাতীয়তাবাদী তাঁতীদল পৌর শাখা।ও বিভিন্ন আলোচনা মধ্যে দিয়ে শেষ হয় জলঢাকা উপজেলা তাঁতীদল এর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভাটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews