1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে
বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বড়রঘুনাথপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই জনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
৯ জুন (সোমবার) বড়রঘুনাথপুর গ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরিফ আকন ও সেন্টু মৃধা আহত হন।
জানা যায়, আরিফ আকনের সাথে একই বাড়ীর মোঃ জাফর আকনের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা ভাগ বন্টন নিয়া বিরোধ চলে আসছিল। সম্প্রীতি সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিরোধী সম্পত্তি সালিশ বৈঠক করে মীমাংসা করা হয়। আজ ৯ জুন সকাল ১০ টায় মোঃ আরিফ আকন তার জমিতে সালিশ সেন্টু মৃধা ও রাসেল মৃধাকে সাথে নিয়ে সিমানা চিহ্নিত পিলার বসাতে যায়। এ সময় প্রতিপক্ষ মোঃ জাফর আকন তার লোকজন সাথে নিয়ে আরিফ আকন ও সেন্টু মৃধাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত আরিফ আকন ও সেন্টু মৃধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।
হামলা ঘটনায় বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সুরঞ্জিত বড়ুয়া জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews