1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নদী খনন বন্ধ ও ভাঙ্গনকুল রক্ষার দাবী এলাকাবাসীর! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে নদী খনন বন্ধ ও ভাঙ্গনকুল রক্ষার দাবী এলাকাবাসীর!

  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৮ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ সংবাদদাতা ।।

মাসকাটা ও কালবদর নদীর তীব্র ভাঙ্গনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ও চরগোপালপুর ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পথে।

বেশ কয়েকদিন ধরেই চলছে দু’টি নদীর তীব্র ভাঙন। ইতিমধ্যে ভাঙ্গনে বসতভিটা ও সয় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো পরিবার।

নদীর তীরবর্তী মানুষগুলো ভাঙন আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে। এ অবস্থায় ভাঙ্গনকোলেই চলছে সরকারীভাবে ড্রেজার দিয়ে নদী খননের কাজ।

নতুন করে পরিকল্পনা তৈরি নদী খননের দাবী ও দীর্ঘকালের ভাঙ্গনকুল রক্ষার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (২৯ আগষ্ট) দুপুরে ভাঙ্গন এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের শান্তনা প্রদান করেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান সহকারী এটর্ণি জেনারেল এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। এসময় স্থানীয়দের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন ভাঙ্গনকোলে সরকারিভাবে নদী খনন যৌক্তিক হতে পারে না। বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়াও ভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আশ্বাস দেন।

আব্দুর রাজ্জাক বলেন, দুঃখজনক ও ভয়াবহ কথা হলো, নদী খনন না করে ভাঙ্গন কবলিত ও অতিঝুঁকিপূর্ণ প্রবাহমান নদী ও ভাঙ্গন স্থানে নদী খনন। নদী খননের অপরিকল্পিত কর্মযজ্ঞ শুরু করেছে কর্তৃপক্ষ। যদি উক্ত স্থানে খনন কাজ অব্যাহত থাকে তাহলে চরগোপালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের মানুষদের অদূর ভবিষ্যতে ভিটেবাড়ি নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা বিরাজ করছে।

কামরুল ইসলাম বলেন, গত ৫ বছরেরও বেশি সময় ধরে মাসকাটা ও কালাবদর নদীর চরগোপালপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের অন্তত ৬ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জালিরচর, মিঠুয়া খেয়াঘাট, সিন্নিরচর গ্রামের হাজার হাজার মানুষ। এরইমধ্যে এ অঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা অন্যান্য স্থাপনা ও জমিজমা নদীতে বিলীন হয়েছে। এলাকাবাসী পনি উন্নয়ন বোর্ড, উপজেলা ও জেলা প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অভিহিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী এটর্ণি জেনারেল হেলাল উদ্দিন এদিন সকাল ৮টায় আন্দারমানিক ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি বাহা উদ্দিন স্যারের শারিরীক খোঁজখবর নিতে তার বাসায় যান।

সকাল ৯টায় কাজিরহাটে নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন শেষে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করেন।

সকাল ১০টায় কাজিরহাট থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

সকাল ১১টায় হিজলার চর বাউশিয়া রিমোট এলাকার জনগণের সাথে কুশল বিনিময় করেন।

দুপুর ১টায় দাদপুর চরএককরিয়া কুয়েতি মসজিদে জুমার নামাজ আদায় ও দোয়া-মুনাজাত শেষে তোবারক গ্রহণ করেন। পরে বৃষ্টিতে ভিজে দক্ষিণ পার নদীর চর শেফালীতে বিএনপির একটি ক্লাব ঘর উদ্বোধন ও দোয়া-মোনাজাতে অংশ নেন। সর্বশেষ তালুকদারের চর এলাকাবাসীে শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews