1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ: জামায়াত আমির

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মিরপুরে দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।


জামায়াত আমির বলেন, যুক্তির খাতিরে যদি ধরে নেয়া হয় যে, আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, তাহলে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে। তারা কর্তৃপক্ষকে বলবে। কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদের সেই ব্যাপারে সম্পৃক্ত করবে। আমাদের কাছে জানতে চাইবে।

তিনি বলেন, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। মানুষ এখন অনেক সচেতন, মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে নিজের বক্তব্য, দলের অঙ্গীকার ও নিজের আদর্শ নিয়ে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা করবে, তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ সময় জনগণের ভোটে যেই নির্বাচিত হোক, রাজনৈতিক দলগুলোর সেই ফলাফল মেনে নিয়ে তাদের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews