1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

বরিশালের ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে

  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় এ আগুনের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখায় ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার ( ২৫ জানুয়ারি) রাত সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস বরিশাল সদর দফতর।
তারা জানায়, ‘শায়েস্তাবাদ বাজারের খালপাড় লাগোয়া একটি চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত। পরে আগুনে ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী আরও সাতটি দোকান পুড়ে ভস্মিভূত হয়।’
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. ফারুক সিকার জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে চারটি ইউনিটের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও জানান, ‘আটটি দোকানের মধ্যে মুদি, খাবারের হোটেল রয়েছে। যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews