
নিউজ ডেস্ক।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজের নির্বাচনী এলাকায় সফরে যাচ্ছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
তথ্যমন্ত্রী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে গৌরনদীর উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করবেন। রাত দশটায় ভুরঘাটা বাসষ্ট্যান্ডে বিএনপির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানাবেন। এরপর রাত ১২ টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে রাত সাড়ে বারোটায় বরিশাল সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বরিশাল শিল্পকলা একাডেমীতে মহান শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিনে দুপুরে আগৈলঝাড়া অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং বিকেলে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) গৌরনদী অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন ও দুপুরে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রী সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় ফিরবেন।