1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে ৪ মাদক কারবারী গ্রেফতার, হামলায় আহত ডিবি সদস্য - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

উজিরপুরে ৪ মাদক কারবারী গ্রেফতার, হামলায় আহত ডিবি সদস্য

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩২০ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় ডিবি পুলিশের অভিযানে ৪ মাদক কারবারী গ্রেফতার, মাদক কারবারী দের হামলায় আহত ডিবি পুলিশে ১ সদস্য। ২২ মে দুপুরে বরিশাল জেলা ডিবির ৭ সদস্যর আভিযানিক টীম মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করে। উজিরপুর পৌরসভার খেয়াঘাটে রাস্তার উপর ডিবি পুলিশের এসআই মোঃ আরসেল এর নেতৃত্বে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। মাদক উদ্ধার অভিযানে ঘটনাস্থলে মোঃ শামীম মোল্লা (২৬),মুনসুর মোল্লা (৭০),আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লা ডিবি পুলিশের টীমের সদস্যদের মাদক উদ্ধার অভিযানে বাধা দিলে তাদের সাথে ডিবি পুলিশের সদস্যদের সাথে বাকবিতন্ডা ও ব্যাপক ধস্তাধস্তি হয়। এমনকি মোঃ আরিফ মোল্লার সাথে থাকা মাদকের পোটলা ঘটনাস্থলের পাশে পুকুরে ছুড়ে ফেলে দেয় । উক্ত মাদকদ্রব্য কনস্টেবল মৃনাল পুকুর হতে উদ্ধার করতে গেলে আসামি আরিফ তার মাথায় ধাড়ালো কোপ দেয়। এতে পুলিশ সদস্য মূনাল আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উজিরপুর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে তাৎক্ষণিকভাবে কনস্টেবল মৃনাল কে আহত অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত উল্লেখ্য ৪জন কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধানায় মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews