1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিয়ে নিয়ে কোনো অস্বস্তি-আফসোস নেই স্বস্তিকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বিয়ে নিয়ে কোনো অস্বস্তি-আফসোস নেই স্বস্তিকার

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // অল্প বয়সেই বিয়ে, তার কিছুদিন পর বিচ্ছেদ। এরপর বাকি জীবনটা সিঙ্গেল মাদার হিসেবেই কাটিয়ে দিচ্ছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিয়ে নিয়ে কোনো ধরনের অস্বস্তিতে ভোগেন কিনা? এমন প্রশ্নের জবাবে অকপট স্বস্তিকা। জানালেন, কোনো ধরনের অস্বস্তিতে ভোগেন না। নেই কোনো আফসোস। বরং একমাত্র মেয়েই তার জীবনের শক্তি ও সাহস।

নব্বই দশকের শেষের দিকে রবীন্দ্রসংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা। শুরুর কিছুদিন পর থেকে সম্পর্কটা ঠিক সুরে বাজছিল না। সংসারে বেসুরো ভাঙনের মুখে শিশু সন্তানকে সঙ্গে বেরিয়ে আসেন শ্বশুরালয় থেকে।

বিয়ে নিয়ে কোনো আফসোস নেই জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল। কোনো আফসোস নেই, কারণ আমি যখন ভাবি আমার জীবনটা আমি ওই বিয়েটা ছাড়া কাটাতে পারতাম, আমার মনে হয় তাহলে অন্বেষা আমার সঙ্গে থাকত না। আর এই ভাবনাটায় মনে হয় তাহলে তো আমার অস্তিত্বটাই অবলুপ্ত হয়ে যেত।’

গত সপ্তাহেই মেয়ে অন্বেষা ২৩তম বসন্তে পা রেখেছে। জন্মদিনে মেয়েকে নিয়ে আদুরে পোস্ট করেছিলেন অভিনেত্রী। অন্বেষা বর্তমানে স্নাতকোত্তর করছেন বিদেশে।

বাবা অভিনেতা হওয়া সত্ত্বেও অভিনয়ে অবস্থান গড়তে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে স্বস্তিকাকে। সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করলেও পরবর্তীতে পেয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রীর তকমা। বাংলার পাশাপাশি হিন্দিতেও কাজ চালিয়ে যাচ্ছেন সমানতালে। সর্বশেষ তাকে দেখা গেছে নেটফ্লিক্সের ‘কলা’ ছবিতে। এতে উর্মিলা মঞ্জুশ্রী চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews