1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমি এসবের বাইরে: দীঘি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আমি এসবের বাইরে: দীঘি

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বিশেষ তার ব্যক্তিগত জীবন- প্রেম ও বিয়ে নিয়ে নানা কথাই শোনা যায়। সম্প্রতি কথা রটেছে, ‘বরবাদ’র নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে প্রেম করছেন এই নায়িকা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন দীঘি। তবে সরাসরি সম্পর্কের বিষয়ে কিছু না বলেও গুঞ্জনকে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে তাকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে দীঘি জানান, এসব আলোচনা নিয়ে খুব একটা ভাবেন না তিনি। এমনকি গুঞ্জনে বিরক্ত হওয়ারও কিছু দেখেন না।

দীঘির কথায়, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

অভিনেত্রীর মতে, শোবিজের পরিচিত মুখদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তবে প্রতিটি আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানানো কিংবা নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন মনে করেন না তিনি। গুঞ্জন নিয়ে অযথা আলোচনা থেকেও দূরে থাকতে চান।

এদিকে মেহেদী হাসানের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়াসহ অনেকে। সিনেমাতে একসঙ্গে কাজ করার সুবাদেই দুজনকে ঘিরে এই প্রেমের গুঞ্জন কি না, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। আর নির্মাতা মেহেদী হাসানও আছেন নিরব।

এর আগের ২০২৪ সালে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তখন এ প্রসঙ্গে নায়িকা বলেছিলেন, ‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews