1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কমছে না পেঁয়াজের দাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

কমছে না পেঁয়াজের দাম

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ 0 বার সংবাদি দেখেছে
131

খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তদার মোহাম্মদ ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, “আমদানি সকল ব্যবসায়ীর জন্য উন্মুক্ত হলে দাম স্বাভাবিক হতো। সীমিত আকারে পেঁয়াজ আসছে, যা অল্প সময়েই বিক্রি হয়ে যাচ্ছে। দেশীয় মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে ১০ দিন সময় লাগবে।”

বাজার সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে কোনো আমদানিকারক নেই। সব ব্যবসা কমিশনের মাধ্যমে হয়। সীমান্ত থেকে মুঠোফোনে দাম নিয়ন্ত্রণ ও ‘ওঠানামা’ করা হচ্ছে। এতে সীমান্তে দাম নিয়ন্ত্রণ না হলে দেশীয় বাজারে প্রভাব পড়বে না বলে ব্যবসায়ীরা মন্তব্য করেছেন।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, পাইকারি ও খুচরা বাজারে বিক্রেতাদের কাছে কেনাবেচার কোনো কাগজপত্র নেই এবং ইচ্ছামতো বিক্রি হচ্ছে। খাতুনগঞ্জে দুই শতাধিক আড়তদার রয়েছেন। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি আড়তে পেঁয়াজ-রসুন পরিপূর্ণ, সরবরাহে কোনো ঘাটতি নেই। কিন্তু দাম কমছে না, কারণ কমিশনে বাণিজ্যে অনিয়ম ও অসাধু চক্রের সুযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews