1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: শফিকুর রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: শফিকুর রহমান রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ হাতিয়ায় ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ, অভিযুক্তের অস্বীকার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: আইন উপদেষ্টা ১৯ ফেব্রুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার প্রতিবেদন জমার নির্দেশ নড়াইলের দুটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত গৌরনদীতে চামড়ার গোডাউনে আগুন,২ লক্ষাদিক টাকার ক্ষয় ক্ষতি জনগণের প্রত্যাশা: মন্ত্রী হিসেবে দেখতে চান এম জহির উদ্দিন স্বপনকে

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: শফিকুর রহমান

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে
78

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কোনো অপশক্তির কাছে তাঁরা মাথা নত করবেন না। যেখানেই আঘাত আসবে, জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ রোববার সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথাগুলো বলেন।

সহকর্মীদের উদ্দেশ করে জামায়াতের আমির তাঁর ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন, তা জানতে চান।

শফিকুর রহমান তাঁর পোস্টে অভিযোগ করে লিখেছেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।’

ন্যায় ও সত্যের ওপর অটল থাকার প্রত্যায় জানিয়েছেন জামায়াতের আমির। তিনি লিখেছেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি লিখেছেন, ‘মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews