1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাফিক পুলিশকে মারধর: বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৩ শিক্ষার্থী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ট্রাফিক পুলিশকে মারধর: বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৩ শিক্ষার্থী আটক

  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অবৈধ মোটরসাইকেল চালানোর অভিযোগে মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম ও এক কনস্টেবলকে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন ছাত্র। এ ঘটনায় তিন ছাত্রকে আটক করে করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ওই রুটে দীর্ঘ যানজট লেগে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর বান্দ রোড শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটনার সূত্রপাত হয়।

কোতয়ালি মডেল থানায় আটক বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র হচ্ছেন— শরীফ, আলভীর ও সোহাগ। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপারেশন) মো. ফজলুর রহমান বলেন, ‘ওই ছাত্ররা কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে দায়িত্বরত সার্জেন্ট মনিরুল ইসলাম মোটরসাইকেলটি আটক করে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট মনিরুল ও তাঁর সঙ্গে থাকা কনস্টেবলকে বেদম মারধর করেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার ও হামলাকারী ৩ জনকে আটক করেছে।’

তিন ছাত্রকে আটকের খবর পেয়ে ক্যাম্পাসে তাঁদের সহযোগীরা রাত পৌনে ১০টার দিকে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করেন। ছাত্ররা রাত সোয়া ১০টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বরিশালটাইমসকে বলেন, ‘ঘটনাটি যেহেতু নগরে ঘটেছে সেহেতু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তারা রাস্তা ছেড়ে দিয়েছে। এখন আমরা ছাত্রদের একটি প্রতিনিধি দল নিয়ে কোতোয়ালি থানায় যাচ্ছি। কেন তিন ছাত্র আটক হলো তা জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews