1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারত যাচ্ছে ১৯ টন ইলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারত যাচ্ছে ১৯ টন ইলিশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দুর্গাপূজা উপলক্ষ্যে বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর বুধবার দিবাগত রাতেই প্রথম চালান পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল।

বরিশাল মৎস্য আড়তদার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল জানান, বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। এ প্রতিষ্ঠন হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সী গোল্ড এন্টারপ্রাইজ।

প্রত্যেক প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। অনুমতি পেয়ে এ বছর প্রথম চালান রাতে বরিশাল নগরের পোর্ট রোড মোকাম থেকে রওনা হবে। প্রথম চালানে ১৯ টন ইলিশ মাছ যাবে। মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ ওই মাছ রফতানি করবে। বেনাপোলের সিমান্ত দিয়ে ভারত যাবে বলে জানিয়েছেন তিনি।

ভারতে ইলিশ রফতানী করার অনুমতি পাওয়া দেশের বাজারের জন্য ইতিবাচক জানিয়ে পোর্ট রোডের আড়তদার জহির সিকদার জানান, এতে চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হয়ে যাবে। তখন স্থানীয় বাজারে ইলিশ বেশি থাকবে। তিনি জানান, প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতা হয়ে ভারতে বিপুল পরিমান ইলিশ চোরাই পথে পাচার হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews