1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে বিএনপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে বিএনপি

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ 0 বার সংবাদি দেখেছে
57

নিজস্ব প্রতিবেদক // সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিসের সোহানুর জামান নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নিহত নয়নের শোকাহত পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের সন্তান নিহত ফায়ার ফাইটার নয়নের পিতামাতার সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকুসহ মিঠাপুকুর উপজেলা বিএনপির নেতারা।

‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলটি নিহত নয়নের কবর জিয়ারত করেন। এ সময় নিহত নয়নের পিতা আখতারুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews