1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রকাশক ও সম্পাদক পরিষদ,বরিশাল এর বার্ষিক বনভোজন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ: উপজেলা প্রশাসনকে হারিয়ে পৌরসভা একাদশের জয় হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ  লালমনিরহাটে হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিলীন হচ্ছে কৃষিজমি নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদারের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৬ গৌরনদীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ছাত্রলীগ নেতার পরিত্যাক্ত ঘরে অগিকান্ড গৌরনদীতে হত্যাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশক ও সম্পাদক পরিষদ,বরিশাল এর বার্ষিক বনভোজন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে
238

বরিশাল ব্যুরো প্রধান।।

বিভাগীয় শহর বরিশালের আঞ্চলিক সংবাদপত্র মালিকদের শীর্ষ সংগঠন প্রকাশক ও সম্পাদক পরিষদ’ এর বার্ষিক আনন্দ ভ্রমণ এবার অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে।

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সফর শেষ করে বরিশালে ফিরেছেন সংগঠনের প্রতিনিধি দল।

ভ্রমণকালে সংগঠনের নেতৃবৃন্দ সুন্দরবনের গহীন অরণ্যের সৌন্দর্য ও বন্যপ্রাণীর সান্নিধ্য উপভোগ করেন। আনন্দ ভ্রমণে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কাজী মিরাজ এবং সাধারণ সম্পাদক এম. লোকমান হোসাইন। সফরসঙ্গী হিসেবে সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সদস্যরা জানান, সুন্দরবনের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন তাদের পেশাগত ব্যস্ততার মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। বনভোজন শেষে তারা সুন্দরবনের স্মৃতি নিয়ে পুনরায় কর্মস্থলে ফিরেছেন।

আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস.এম আমজাদ হোসাইন, সহ-সভাপতি গোপাল সরকার, এস আলাল মিয়া,মির্জা রিমন ও আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এম সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস.এম রাকিবুল হাসান(ফয়সাল রাকিব), কোষাধ্যক্ষ নুরুজ্জামান, নির্বাহী সদস্য আবদুল হালিম মামুন, মাহফুজুর রহমান সুজন এবং সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews