1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মাদকসেবীকে আটকের সময় ঢলে পড়লেন এএসআই, হাসপাতালে মৃত্যু ‘এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে’ মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধর্ষ চুরি গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন গৌরনদীতে ৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শতাধিক পদের বিপরীতে ৪-৫ জন, ভারপ্রাপ্ত প্রশাসনে নলছিটি পৌরসভা—প্রতীকী অবস্থানে যুবক ঝালকাঠিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি। গৌরনদীতে বিএনপি নেতার পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও ইফতার

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাবেশ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯১ 0 বার সংবাদি দেখেছে
76

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পর্ষদ বরিশাল।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ স্লোগানে সমাবেশটি করা হয়।

এতে বক্তারা বলেন, নারীর প্রতি সকল প্রকার অন্যায়, নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এখনো নারীরা নিরাপদ নয়। নারীদের বিভিন্নভাবে নির্যাতন নিপিড়ন করা হচ্ছে। ডিজিটাল ভাবে নারীদের প্রতি যে নির্যাতন চলছে তা বন্ধ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। এতে বক্তব্য দেন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিত দত্ত, উন্নয়ন সংগঠক হাসিনা বেগম নিলা, আইসিডিএর নির্বাহী পরিচালক কাজী নওশাত। এ সময় বিভিন্ন নারী সংগঠন, উন্নয়ন সংগঠন, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews