1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে সাবেক ২ এমপিসহ বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে সাবেক ২ এমপিসহ বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিনসহ দলের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে শিরিন ছাড়াও বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল রয়েছেন।

মঙ্গলবার রাতের বিভিন্ন সময় এবং বুধবার ভোরে বরিশাল নগরীর চৌমাথাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন। অবরোধের সমর্থনে সকালে নগরের বান্দ রোড শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল শেষে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের পক্ষে এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেন তারা।

অবরোধের দ্বিতীয় দিনেও বরিশালের দুটি বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে ছেড়ে গেছে কিছু বাস। তবে যাত্রী সংকটের কারণে অনেক বাসই তাদের যাত্রা বাতিল করে। একই ঘটনা ঘটেছে অভ্যন্তরীণ রুটের লঞ্চ সার্ভিসে। লঞ্চ ও বাস চলাচলে কোনো বাধা দেওয়া না হলেও দুই মাধ্যমের পরিবহণেই ছিল চরম যাত্রী সংকট। নগরীর বাস টার্মিনাল ও লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ। সড়কে টহল দিচ্ছে র্যাব ও বিজিবি। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews