1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলাদেশে অনেক সরকার এসেছে, গিয়েছে মানুষের কল্যাণ হয়নি – অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

বাংলাদেশে অনেক সরকার এসেছে, গিয়েছে মানুষের কল্যাণ হয়নি – অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বাংলাদেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে মানুষের কল্যাণ হয়নি, আল্লাহর দেয়া বিধান সমাজে প্রতিষ্ঠা ব্যতিত সমাজ কলুষতা মুক্ত হতে পারেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল। তিনি ১৭ই মার্চ’২৫ সোমবার বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, গত বছরও মহানগর জামায়াত এই রকম একটা ইফতার মাহফিল করতে চেয়েছিল কিন্তু প্রবল বাধায় সেটা হতে পারেনি। আজকে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দিপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল বাস্তবায়িত হচ্ছে। এখনো দেশে শৃঙ্খলা ফিরে আসেনি। জুলুম নির্যাতন এখনো চলমান। আমীরে জামায়াত আজকেও বরিশাল বিভাগের দুটি নির্যাতিত পরিবারের সাথে সক্ষাত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগন যখন যেখানে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে সেখানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, যার উৎকৃষ্ট উদাহরণ জামায়াতের দুইজন মন্ত্রী। এই পরিশুদ্ধ লোক তৈরি হয়েছে তাকওয়া অর্জনে চেষ্টারত থাকার মাধ্যমে। আল্লাহর ভয় ব্যাতীত কখনও মানুষের জীবনের পরিশুদ্ধতা আসতে পারেনা। জামায়াতে ইসলামী মানুষকে পরিশুদ্ধ করতে চায় এবং এই পরিশুদ্ধ মানুষদের নিয়েই একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায়।

কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা গেলে আসিয়ারা ধর্ষিত হবেনা, মন্টু দাশরা খুনের শিকার হবে না, জালেমের হাতে মজলুমরা নির্যাতিত হবে না।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।

মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলালের উদ্ভোদনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিল বিশিষ্ট আইনজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বরিশালে কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, সাহিত্যিক ও চিকিৎসকদের পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাহফিলে দেশ-জাতির মঙ্গল এবং জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন ঐতিহ্যবাহী করিম কুটির জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শহিদুল ইসলাম।

বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এবায়দুল হক চান, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর গোলাম রব্বানী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রিন্সিপাল প্রফেসর হারুনুর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর শামসুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন এ কিউ এম আবদুল হাকিম আল মাদানী, কোর্ট মসজিদের সন্মানিত খতিব মাওলানা এ বি এম মোশাররফ হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews