1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবুগঞ্জে চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাবুগঞ্জে চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

 

বরিশালের বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনুস হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে কাজেম আলী খান ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ইউনুস হাওলাদার ও তাঁর ১২ বছর বয়সী ছেলে গোলাম রাব্বিও রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) আসরের নামাজের পর মল্লিক বাড়ির দরজায় বসে থাকা অবস্থায় ইউনুস হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় কাজেম আলী খান (৬০), তাঁর ছেলে আনোয়ার খান, দেলোয়ার হোসেন খান, আমির হোসেন খান ও চাচাতো ভাই মনিরুজ্জামান বাদল হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় ইউনুস হাওলাদারের বাম চোখের পাশ, মাথা, দাথ ও কানের কাছে গুরুতর আঘাত লাগে। বাবাকে রক্ষা করতে ছেলে গোলাম রাব্বি এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা মৌজার ৫১৬ নম্বর খতিয়ানের বিএস ৭২৫১ নম্বর দাগের সাত শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ওই জমি কাজেম আলী বড় বোন বকুল জান বিবি দীর্ঘদিন ভোগদখল করে আসছিলেন। তাঁর মৃত্যুর পর ছেলে ইউনুস হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যরা জমিটি ভোগদখল করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ২৫ অক্টোবর আদালত ইউনুস হাওলাদারের পক্ষে আদেশ দিয়েছেন বলে তাঁর পরিবারের দাবি।

পরিবারের অভিযোগ, আদালতের আদেশের পর ক্ষুব্ধ হয়ে ২৫ অক্টোবর কাজেম আলী খানের ভাগ্নি মিনারা, হেনা, মিনারার মেয়ে মিম এবং মিনারার স্বামী জুয়েলের ওপর হামলা চালানো হয়। এতে তাঁরা আহত হন। এ ঘটনায় কাজেম আলী পক্ষ উল্টো এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছে বলেও দাবি করেন ইউনুস হাওলাদারের স্বজনরা। তাঁদের অভিযোগ, ওই মামলায় কাজেম আলী খানের আপন বড় বোন বকুলের দুই ছেলে ও এক মেয়েকেও জড়ানো হয়েছে।

পরিবারের আরও দাবি, ২৭ অক্টোবর এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযোগের কাগজ নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর ইউনুস হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে রক্ষা করতে ছেলে গোলাম রাব্বি এগিয়ে আসে। তখন ১২ বছর বয়সী ওই শিশুকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।কাজেম আলী খান এ বিষয়ে সামাজিক যোগাযোগ ও ও বিভিন্ন অনলাইনে মিথ্যা সংবাদ প্রচার করে আসছেন।

 

এ ঘটনা কে কেন্দ্র করে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

তবে অভিযুক্ত কাজেম আলী খান সকল বিষয়ে অস্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews