1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ: ওবায়দুল কাদের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বারবার নির্বাচন বর্জন করে বিএনপির জন্য এখন আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া করণীয় কিছুই নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন।’

তিনি আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ এই নির্বাচনে ৭১ এর পরাজিত শক্তি ও ৭৫ এর খুনীদের বিরুদ্ধে রায় দিয়েছে। আগুন সন্ত্রাসী, স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে।’

বিএনপির প্রতি আহ্বান রেখে তিনি বলেন, ‘সত্য মেনে নিন। গণতন্ত্রের শৌলিক নীতি মেনে চলুন। নতুবা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। মানুষ দেখিয়েছে- এই দেশে অপরাজনীতির কোন সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। সরকার গঠন করে তিনি তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন। আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।’

এসময় আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ জনসভা করবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews