1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় কারাগারে ৪৫ আসামি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
মাদকসেবীকে আটকের সময় ঢলে পড়লেন এএসআই, হাসপাতালে মৃত্যু ‘এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে’ মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম ইউনুস আলীর গৃহে দুর্ধর্ষ চুরি গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন গৌরনদীতে ৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শতাধিক পদের বিপরীতে ৪-৫ জন, ভারপ্রাপ্ত প্রশাসনে নলছিটি পৌরসভা—প্রতীকী অবস্থানে যুবক ঝালকাঠিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি। গৌরনদীতে বিএনপি নেতার পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও ইফতার

বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় কারাগারে ৪৫ আসামি

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ 0 বার সংবাদি দেখেছে
112
এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাংচুরের মামলায় ৪৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- দেলোয়ার হোসেন, সৈয়দ আহমেদ শুভ, শাহজাহান, অপূর্ব ইসলাম, শরিফুল ইসলাম নিলয়, জাহিদ হাসান হৃদয়, শাহেদ ভূঁইয়া, বুলবুল আহমেদ, দীপক হাজরা, মান্না হোসেন, ইয়াছিন আরাফাত অর্ণব, আশরাফ উদ্দিন, শাহ জালাল, শাহিন, নাঈম, সাইদুর রহমান, ইমতিয়াজ আহমেদ হৃদয়, রমজান, সাব্বির হোসেন, শাহিন, তরিকুল ইসলাম রিফাত, মঈন হোসেন রাজন, অনিক হোসেন, তরিকুল ইসলাম, রিফাত হোসেন, হানিফ মিয়া, শাহাদাৎ হোসেন রাব্বি, সোহানুল হক, তারেক আজিজ, সাজ্জাদ ইসলাম, শিপন, এজাজ হোসেন সিয়াম, উনায়েস ইমরান, মনিব আক্তার, হারিজ, সাব্বির হোসেন বিজয়, এস এম মতিউর রহমান, রাজন শেখ, আবু সাদিক রাকিব, মামুন ব্যাপারী, মজিবুর রহমান, সালাউদ্দিন ব্যাপারী, আমিনুল ইসলাম নাইম, রাকিবুল হাসান রাকিব ও আব্দুল্লাহ সবুজ।

এনইআইআর চালুর প্রতিবাদে বৃহস্পতিবার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে সামনে বিক্ষোভ করেন ব‍্যবসায়ীরা। এসময় মোবাইল ফোন ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষুব্ধ হয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্স বিভাগের সহকারি পরিচালক মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার শুক্রবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালতে আসামিদের পক্ষে সাগর তরফদারসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত থেকে জামিন আবেদন নাকচের আদেশ আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews