1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহাকাশে শ্যুট করা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

মহাকাশে শ্যুট করা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // স্নায়ুযুদ্ধের পর মহাকাশ নিয়ে প্রতিযোগিতা নতুন উদ্যমে শুরু হয়েছে। আগে মহাকাশ কেবল সামরিক ও লোমহর্ষক অভিযানের মাধ্যমে শ্রেষ্টত্ব প্রমাণের বিষয় হলেও বর্তমানে এর সীমান্ত প্রসারিত হয়ে ব্যবসা, পর্যটন ও চলচ্চিত্রে পর্যন্ত চলে গেছে। মহাকাশ ব্যবসা ও পর্যটনে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও চলচ্চিত্র জগতে প্রথম চমকটা দেখিয়েছে রুশ নির্মাতারাই।

এরই মধ্যে ২০২১ সালে মহাকাশে শ্যুট করা প্রথম ফিচার ফ্লিম (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) ‘দ্য চ্যালেঞ্জ’-এর ট্রেইলার গত ৭ মার্চ প্রকাশ করেছে রুশ নির্মাতারা।

এতে সিনেমার যেই প্লট দেখানো হয়েছে, তাতে সার্জনের ভূমিকায় অভিনয় করেছেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড। সেখানে দেখানো একজন নভোচারী স্পেসওয়াক করতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হন যে তাকে হার্ট সার্জারি করতে হবে। কিন্তু পৃথিবীতে ফিরিয়ে আনার মতো অবস্থায় সে আর নেই। আর সেই অসুস্থ নভোচারীর ভূমিকায় অভিনয় করেছেন সত্যিকারের মহাকাশচারী ওলেগ নোভিতস্কি।

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে- ইয়োলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও, রাশিয়ার রাষ্ট্রপরিচালিত টেলিভিশন চ্যানেল- চ্যানেল ওয়ান রাশিয়া, দেশটির মহাকাশ সংস্থা রসকসমস।

রসকসমস এক বিবৃতিতে বলেছে, চলচ্চিত্রটির লক্ষ্য রাশিয়ার মহাকাশ কার্যকলাপকে জনপ্রিয় করার পাশাপাশি মহাকাশচারী পেশাকে মহিমান্বিত করা।

সূত্র: সিএনএন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews