1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘রকস্টার’ উন্মাদনায় মেতেছেন সাবিলা-মিথিলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘রকস্টার’ উন্মাদনায় মেতেছেন সাবিলা-মিথিলা

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // ‘রকস্টারে’র টিজার মুক্তি পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে উন্মাদনা। সে উন্মাদনায় মেতেছেন নেটিজেনরা। সিনেমার দুই নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।

‘রকস্টারে’র টিজার শেয়ার দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবিলা লিখেছেন, ‘এমন একটি বিশাল আয়জনের অংশ হতে পেরে আমি গর্বিত। সুপারস্টার শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করে সাবিলা আরও বলেন,‘শাকিব খান মানুষ হিসেবে আপনি অনন্য। আপনার কাজের প্রতি একাগ্রতা এবং আপনার তৈরি করা ইতিহাস নিজের পরিচয় নিজেই দেয়। বিশেষ কিছু একটার সাথে যুক্ত থাকতে পেরে আমি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ।’ এর আগে শাকিবের বিপরিতে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গেছে সাবিলাকে। ওই ছবি দিয়েই ঢালিউডে খাতা খুলেছেন তিনি।

অন্যদিকে তানজিয়া জামান মিথিলার ভাষ্যমতে; টিজারটির মাধ্যমে শুরু হলো ‘বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়।’

একটি পোস্টে ‘রকস্টারে’র গানের ক্যাপশন ব্যবহার করে মিথিলাকে নিজেকে মেলে ধরেছেন শাড়িতে। লিখেছেন, ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, এই নীল আকাশে।’ এবার-ই কিং খানের সঙ্গে প্রথম ধরা দিচ্ছেন তিনি। এর আগে মিথিলাকে ‘রোহিঙ্গা’ নামের একটি হিন্দি সিনেমায় দেখা গেছে।

কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির পরিচালক আজমান রুশো। জাহিদ নিরবের সংগীতে ছবিটির সবগুলো গান লিখেছেন ও সুর করেছেন আহমেদ সানি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews