1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাখির নগ্ন ভিডিও বিক্রি করতেন স্বামী! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাখির নগ্ন ভিডিও বিক্রি করতেন স্বামী!

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বেশ কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। । স্বামী আদিল খানের বিরুদ্ধে আগেই মারধর, বিকৃত যৌনাচার, চুরির মতো অভিযোগ এনেছিলেন রাখি। আরেকবার ফের দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে তার অভিযোগ, ‘নগ্ন ভিডিও’ শুট করে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে ।

ভারতীয় গণমাধ্যম ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমার নগ্ন ভিডিও শুট করেছে আদিল, সেগুলো বেচেছে। আমি সাইবার ক্রাইমে সেই নিয়ে অভিযোগ জানিয়েছি’।

আদালত চত্বরে রাখি আরও বলেন, ‘আমি একটা জীবন্ত লাশ। আমি একটুও খুশি নয় আদিল জেলে গেছে বলে। কী জন্য খুশি হব? আমি তো বিয়ে করেছিলাম সংসার করব বলে, মা হতে চয়েছিলাম। কিন্তু আট মাস ধরে আমি যা সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ তনু চান্দেল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন আদিল, সেই অভিযোগও রয়েছে রাখির।

৬ই ফেব্রুয়ারি আদিলের নাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাখি। একাধিক অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল আদিলকে। গত বুধবার আদালতে তোলা হলে আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews