1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
র‌্যাপ গান নিয়ে পর্দায় এলেন শাকিব খান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

র‌্যাপ গান নিয়ে পর্দায় এলেন শাকিব খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // ঈদে মুক্তি পাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা প্রচারণা। তারই অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমার একটি গান ‘কথা আছে’।

এই গানটি র‍্যাপ ধাঁচের। আর এ ধরনের গানে এবারই প্রথম দেখা গেল শাকিব খানকে। আর সে কারণে শাকিব ভক্তদের মধ্যে মূহুর্তের গানটি ছড়িয়ে পড়ে। র‍্যাপ ধাঁচের ‘কথা আছে’ গানটি গেয়েছেন ‘গাল্লি বয়’খ্যাত সংগীতশিল্পী তবীব মাহমুদ। পাশাপাশি এর কথাও লিখেছেন তিনি। সংগীতায়োজন করেছেন শুভ্র রাহা। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান।

‘লিডার আমিই বাংলাদেশ’ পরিচালনা করেছেন তপু খান। এ নাট্যনির্মাতার এটি প্রথম সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews