1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লালমোহনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ 0 বার সংবাদি দেখেছে
লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: সিরাজ (৪৫) কে দীর্ঘ ১৯ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার করা হয়।
(বুধবার ২৪ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টার দিকে এস.আই শক্তি পদ মৃধা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ড মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: সিরাজ উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর গ্রামের রাঢ়ি বাড়ির মৃত হাসান আলীর ছেলে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, ২০০৫ সালে গ্রেফতারকৃত সিরাজের বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি ডাকাতির মামলা হয়। ঐ মামলায় ২০২২ সালের (জুন মাসে) তার বিরুদ্ধে ২২ বছরের সাজা ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণার পর থেকেই আত্মগোপনে ছিলেন থাকতে শুরু করেন সিরাজ। তবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews