1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শাকিবকে দিয়ে বলিউড ধরার পরিকল্পনা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

শাকিবকে দিয়ে বলিউড ধরার পরিকল্পনা!

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৫২ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। কলকাতাতেও তিনি বেশ জনপ্রিয়। যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে ইতিমধ্যেই শাকিব জয় করেছে ওপার বাংলার দর্শকদের মন। তবে এবার এই সুপারস্টারকে নিয়ে বড় পরিকল্পনার ছক আঁকছেন নির্মাতা অনন্য মামুন।

‘নবাব এলএল.বি’র এই নির্মাতা আগামী সেপ্টেম্বরে ভারতে শুরু করবেন নতুন সিনেমার কাজ। যার নায়ক শাকিব খান আর নায়িকা হিসেবে দেখা যাবে ওপার বাংলার কোনো এক চিত্রনায়িকাকে। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় দেখা যাবে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক শিল্পীকে।

নির্মাতা অনন্য মামুন বলেন, ‘শাকিব খানকে নিয়ে একটা ছবি বানাবো, যেটা দিয়ে আমরা প্যান ইন্ডিয়ান মার্কেট ধরার। তিনি তো শুধু বাংলাদেশের সুপারস্টার নয়, দুই বাংলার-ই বড় তারকা। আমরা চাইছি যেন আমাদের বাংলা ছবির মার্কেটটা আরো বড় হয়। শুধু শাকিব খানই নয়, এটার গল্প, বাজেট, পরিসর সবই আমরা হিন্দি মার্কেটের মতো বড় করছি। “পাঠান” ছবি পরিবেশন করতে গিয়ে মুম্বাইয়ের বেশ কিছু পরিবেশকদের সঙ্গে আমরা যোগাযোগ বেড়েছে। প্রযোজকরাও শাকিবকে নিয়ে কাজ করতে আগ্রহী।’

 

 

জানা গেছে, বিশাল আয়োজনের এই সিনেমার বাজেট ৫ কোটি টাকা। যেখানে কাজ করবে বাংলাদেশ, মুম্বাই ও কলকাতার তিনটা ক্রিয়েটিভ টিম। আর এতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী নেহা শর্মাকে। সিনেমাটি বাংলা ও হিন্দি ছাড়াও পাঁচটি ভাষায় নির্মিত হবে। আগামী সেপ্টেম্বর ৩০ তারিখ ভারতের বেনারসে শুরু হবে এর কাজ। সিনেমার প্রযোজক হিসেবে মামুন ছাড়াও থাকবে বলিউডের বেশ ক’জন।

 

 

মামুন বলেন, ‘বলিউড পরিবেশকরা কিন্তু খুব আগ্রহী। বলিউডে ছবি বানানোর চেয়ে ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্ব। বলিউডের প্রযোজকদের কাছে শাকিব খানের বিষয়ে ডাটা আছে। তারা তার বিষয়ে নিশ্চিত হয়েই আগ্রহী হয়েছে। থাকছেন বলিউডের একজন সুপারস্টার নায়িকা। তাই আমরা শাকিব খানকে দিয়ে বলিউডে ঢুকবো। প্রত্যেক প্রযোজক তার মানি রিটার্ন গ্যারান্টি চায়। শাকিব খানের ছবিতে সেটা আছে।’

 

 

শাকিব খান বর্তমানে আমেরিকায় আছেন। ইতিমধ্যেই নির্মাতার সঙ্গে নতুন সিনেমার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে তার। আর দেশে ফিরেই সিনেমার কাজে যুক্ত হবেন শাকিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews