1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিক নিহত ও হামলার ঘটনায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাংবাদিক নিহত ও হামলার ঘটনায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

এইচ এম সোহেল ।।  পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিকদের ওপর হামলায় এক সাংবাদিক নিহত ২৭ জন আহত হওয়ার ঘটনায় বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল প্রেস ক্লাব। এতে একাত্মতা প্রকাশ করে বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা নিন্দনীয়। যারা এ ধরনের ন্যক্কারজনক হামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এখন টেলিভিশন বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, দেশ টিভির বরিশাল ব্যুরো প্রধান রাহাত খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews