1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫৩ 0 বার সংবাদি দেখেছে
46

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এ খবর প্রকাশ করেছে। দ্রুতই এ বিষয়ে অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরমধ্যে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা হামলা করে পাকিস্তান। এরপর গত দুদিন ধরেই দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার আইপিএলের ম্যাচ চলাকালে ধর্মশালায় স্টেডিয়ামের আলো নিভিয়ে রেইড অ্যালার্ট ঘণ্টা বাজানো হয়। পরে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews