1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন নজরুলের কবিতা আমাদের চেতনাকে জাগ্রত করে-জহির উদ্দিন স্বপন নদীপথে পাচারকালে ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গুদাম সিলগালা বরিশালে চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে প্রাণ দিলেন যুবক মেহেন্দিগঞ্জের কালিকাপুরে বিনিয়োগের প্রলোভনে বিধবার ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্র ও যুবনেতা কামাল ফুটবলারের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন গোলরক্ষক এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার-জহির উদ্দিন স্বপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল, পোশাক ও গ্রাম পুলিশদের সহধর্মীনিদের জন্য শাড়ি বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান তার মাধ্যম হচ্ছেন গ্রামপুলিশ। সেই অর্থে গ্রামপুলিশ হচ্ছেন তৃনমূল পর্যায়ের সরকার। গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেছেন, আইনশৃংখলার প্রাথমিক গুরুত্বপূর্ন কাজে আমরা গ্রামপুলিশকে ব্যবহার করে থাকি। এই জনবলকে যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের জনগনকে সেবা দিতে আরো সহজ হবে। এই চিন্তা থেকেই তাদেরকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছে সরকার। সেই পরিকল্পনার অংশহিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রামপুলিশ বাহিনীর উদ্দেশ্যে নীতি নির্ধারনী বক্তব্য দিবেন। গ্রামপুলিশদের দাবী সম্পর্কিত বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews