1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে অবরোধ একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন কাজিরহাটে যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২১৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আগামী ১৬, ১৭, ১৮, ২০ ও ২৫ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছে ক্ষমতাসীন দলটি।

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে হঠাৎ বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে জানানো হয়, আগামী ১৬‍ অক্টোবর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবসমাবেশ করবে যুবলীগ, ১৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। দুই দিন পর ২০ তারিখে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের প্রতিনিধি সভা হবে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। ২৫ তারিখ বাড্ডায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করবে মহানগর উত্তর আওয়ামী লীগ। এ ছাড়াও কুমিল্লায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন (যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ)। ১৭ তারিখ জেলার টাউন হল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews