1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চরফ্যাশন শহরের প্রবেশমুখে দীর্ঘদিনের ময়লার ভাগাড় এখন ‘গ্রিন জোন’ কাজিরহাটে উন্নয়নের নামে আশ্বাসের বাণী বাতাসে ঝুলছে  পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর সশস্ত্র হামলা, হাসপাতালে চিকিৎসাধীন উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জলঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু বিপ্লব ও সংহতি দিবসে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র‌্যালি বরিশালে সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি ব্রিজ নয় যেন মরণফাঁদ, ১৬ বছর ধরে পারাপার

উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে বরিশালের উজিরপুর – বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে উজিরপুর -বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহআলম মিয়া এর সভাপতিত্বে ও বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বরিশাল – ২ আসনের (উজিরপুর – বানারীপাড়া) উপজেলার সংসদ সদস্য,গনমানুষের নেতা সরদার ও বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুস ছালাম হাওলাদার, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনীতি, রাষ্ট্রীয় কাঠামো এবং জাতীয় ঐক্যের আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক এ দিনের পটভূমি ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় সংহতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা থেকে দেশপ্রেম, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা নিতে হবে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় (উজিরপুর – বানারীপাড়া) উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews