1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আওয়ামী লীগের পার্টি অফিসের পাশে বাসে আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

আওয়ামী লীগের পার্টি অফিসের পাশে বাসে আগুন

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ২৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান নিশ্চিত করে জানান, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews