ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, আজ ভোরে উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সৌদিপ্রবাসী নুর আলম তালুকদারের বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ওই ঘরে থাকেন নুর আলমের আত্মীয় সাইদুল ফকির।
তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি তালাবদ্ধ ছিল। আগুন দেখে প্রতিবেশী জসিম সন্যামত চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফার্নিচারসহ সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাইদুল ফকির।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে ওই পরিবারের দাবি, অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।








