1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী এমরান মোল্লা গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী এমরান মোল্লা গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, বিশেষ প্রতিনিধি // বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে ওই ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার বাইপাস সড়কে দ্বায়িত্ব পালনকালে মাদক কেনা-বেচার গোপন সংবাদ পেয়ে এসআই তারিকুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের করিম মোল্লার বসত ঘরের সামনে অভিযানের সময়ে পুলিশের টের পেয়ে এক মাদক ব্যবসায়ি পালিয়ে গেলেও করিম মোল্লার ছেলে মাদক ব্যবসায়ি এমরান মোল্লাকে (২৪) ২০পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এমরান মোল্লার বিরুদ্ধে এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে মামলা নং-৫(১৬.২.২৩)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews