1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় ভেকু বিরোধে সংঘর্ষ, আহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আগৈলঝাড়ায় ভেকু বিরোধে সংঘর্ষ, আহত ২

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪৪ 0 বার সংবাদি দেখেছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শেরাল গ্রামে ভেকু (খননযন্ত্র) পরিচালনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় ভেকু পরিচালনা ও কাজের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আজাদ মীর এলাহি (৩৮), পিতা আদশাবালী মীর, উত্তর শেরাল গ্রামের বাসিন্দা। এছাড়া জয়, রাজু ও মিলনসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আরিফ হাসান মৃধা ও হাসান রাজীবের নাম উল্লেখ করা হয়েছে। তারা দুজনই মৃত সেলিম মৃধার ছেলে বলে জানা গেছে।

আগৈলঝাড়া থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews