1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টানা ১৪ বছরের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ওই শিক্ষক নেতাকে সেরাল গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার ও ছাত্রলীগ কর্মী কাওসার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যদের অভিযোগ, কোন সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়াই তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক সোহরাব হোসেন বাবুল মাষ্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহামুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews