1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পীর সাহেব চরমোনাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পীর সাহেব চরমোনাই

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় চরমোনাই আল-কারীম জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

এসময় তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটি উদ্ভট অবস্থার সৃষ্টি করেছে। জনগণ বারবার ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করলেও এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কিছুটা আশাবাদ তৈরি হলেও সরকার সে পথে না হেঁটে প্রচলিত ধারায় কার্যক্রম পরিচালনা করছে। ফলে মানবতার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। মানবতার মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শের বিজয়ের বিকল্প নেই। তাই আদর্শিক বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইসলামে কোনো অপকৌশলের সুযোগ নেই। কৌশলের নামে যারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, তারা আজ জাতির কাছে উন্মোচিত হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকারও আহ্বান জানান তিনি।

এর আগে, গত ২৩ জুলাই অনুষ্ঠিত শুরা অধিবেশনে নির্বাচিত বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানকে শপথ বাক্য পাঠ করান দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

২০২৭-২০২৮ সেশনের বরিশাল জেলা আমেলা কমিটির দায়িত্বশীলরা হলেন:

সভাপতি: মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
সহ-সভাপতি: মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, শেখ সামছুল আলম মিলন ও মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান।
সেক্রেটারি: মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান।
জয়েন্ট সেক্রেটারি: মাওলানা শরীফ মুহাম্মাদ আবুল কালাম আজাদ।
সহকারী সেক্রেটারি: এস. এম. রফিকুজ্জামান।
সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ, ডা. মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা ও মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান (বিএসসি)।
প্রচার সম্পাদক: হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ।
দপ্তর সম্পাদক: মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের।
অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম।
প্রশিক্ষণ সম্পাদক: অধ্যাপক জাফর আহমাদ সিদ্দিকী।
দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক।
আইন ও মানবাধিকার সম্পাদক: অ্যাডভোকেট মুহাম্মাদ মনিরুল ইসলাম।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মুহাম্মাদ ফারুক আলম।
শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আসাদুল হক।
নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মুহাম্মাদ হুমায়ুন কবির।
সহ-প্রচার সম্পাদক: মুহাম্মাদ রিফাত আব্দুল্লাহ।
সহ-দপ্তর সম্পাদক: মুহাম্মাদ মাঈন উদ্দিন।
সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক: কন্ট্রাক্টর মুহাম্মাদ ফজলুর রহমান।
সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান।
সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: ডা. মুহাম্মাদ মহিউদ্দিন।
সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম।
সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ মেহেদী হাসান শামীম।
সদস্য: মাস্টার মুহাম্মাদ মাহবুব-উল হক মানিক, সৈয়দ আবরারুল করীম, হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ, হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন এবং আব্দুল মান্নান কাফরা।

বার্তাটি পাঠিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews