
আজ রোববার গ্রুপ ‘বি’র ম্যাচে লাহোরে খেলবে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে যায়। ফলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ দলে এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। তবে একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী, মুজিব উর রহমান।