1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আমিও মানুষ!’—চাপে দমবন্ধ নেইমারের কাঁপানো স্বীকারোক্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘আমিও মানুষ!’—চাপে দমবন্ধ নেইমারের কাঁপানো স্বীকারোক্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫১ 0 বার সংবাদি দেখেছে

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে পুরোপুরি ফিট হওয়ার লড়াই চালাতে গিয়ে নেইমারকে যে মানসিক চাপ সহ্য করতে হচ্ছে, তা খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি। বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাবেক এই তারকা জানিয়েছেন, ব্রাজিলে পারফর্ম করার চাপ ‘শ্বাসরুদ্ধকর’ এবং তিনি জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে পুরো ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন নেইমার। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ব্রাজিলের মানুষ অনেক সময় তাকে মানুষ হিসেবে নয়, বরং একটি পণ্য হিসেবে দেখে, যা তার জন্য মানসিকভাবে ক্লান্তিকর। ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি একদিকে শৈশবের ক্লাব সান্তোসে দ্বিতীয় দফায় খেলছেন, অন্যদিকে চোটে জর্জরিত শরীরের সঙ্গে লড়াই করছেন।


নেইমার ব্রাজিল জাতীয় দলের চারপাশের পরিবেশ নিয়েও সরব। তার মতে, সমর্থক ও মিডিয়ার চাপ এতটাই বেশি যে তা অভিজ্ঞ খেলোয়াড়দের জন্যও দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করে।


তিনি বলেন, ‘একজন ফুটবলার হওয়া অনেক বড় মূল্য চুকানোর মতো বিষয়। ব্রাজিলে এটা খুবই কঠিন। মানুষ আপনাকে চেপে ধরে। তারা বোঝে না আপনি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, এটা কঠিন; আমি কৃতজ্ঞ, কারণ আমি এর জন্য পরিশ্রম করেছি। কিন্তু আমিও মানুষ। আমারও অনুভূতি আছে, আমিও কষ্ট পাই, ব্যথা পাই, খারাপ মুডে ঘুম থেকে উঠি, কাঁদি, রাগ করি, আবার খুশিও হই, এটাই স্বাভাবিক। তাহলে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারব না কেন?’
 
সম্প্রতি জাতীয় দলে জায়গা না পাওয়ায় মাঠের বাইরে থেকে ফিটনেস নিয়ে কাজ করছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নেইমার। তবে আন্তর্জাতিক ফুটবলের দিকে তার নজর রয়েছে। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ (যেখানে ফ্রান্স ২-১ গোলে জিতেছে) দেখার সময় তিনি তার সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পের প্রশংসাও করেছেন।

বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এমবাপ্পের ফিনিশিং নিয়ে নেইমার বলেন, ‘গোলের সামনে সে (এমবাপ্পে) ভুল করে না।’

ফলাফল ব্রাজিলের বিপক্ষে গেলেও নেইমার ভবিষ্যতের দিকেই তাকিয়ে আছেন। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে তিনি বলেন, ‘বিশ্বকাপ আসছে, সবাইকে সেরা ফর্মে থাকতে হবে—চলো!’
এখন নেইমারের মূল লক্ষ্য ব্রাজিলিয়ান সিরি আ’য় সান্তোসকে উপরের দিকে তোলা। বর্তমানে তারা ৮ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাদের পরবর্তী ম্যাচ ক্লাব দো রেমোর বিপক্ষে।

বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের আরেকটি বড় লক্ষ্য হলো ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা করে নেওয়া এবং টুর্নামেন্টের জন্য নিজেকে সেরা ফিটনেসে নিয়ে যাওয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews