1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লারকে দেখত চায় এলাকাবাসীর জ্বালানি সংকটে স্থবির মোংলা বন্দর বাংলা নববর্ষ আয়োজনে  মোল্লাহাটে প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের  গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতিমুলক সভা গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার গৌরনদী চর সরিকল গ্রামে মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে: ট্রাম্প

‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র’

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। সক্রিয় আছেন সামাজিক মাধ্যমগুলোতেও। প্রায়ই সামাজিক নানা বার্তা শেয়ার করেন এই মাধ্যমে। শুধু তাই নয়, এখানে ব্যক্তিজীবনের অনেক কিছুই তিনি তুলে ধরেন ভক্তদের সামনে।

আজ বুধবার (৮ এপ্রিল) জয়া আহসান তার ফেসবুকে একটি স্থিরচিত্র প্রকাশ করে লিখেছেন, ‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র।’

ছবিতে দেখা যায়, রাজকীয় বেশে জয়া আহসান শাড়ির আঁচল ছড়িয়ে একটি চেয়ারে বসে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। তার পরনে ছিল গাঢ় লাল রংয়ের সিল্কের বেনারসি শাড়ি, যার পাড় জুড়ে রয়েছে জমকালো সোনালি সুতোর জড়ির কাজ।

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের মতো সোনালি গয়না। মোটা বালা, কানের দুল এবং নেকলেস যা লালের তীব্রতার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

চুলের স্টাইলেও ছিল এক ধরনের পুরোনো আভা। খোঁপা করা চুল, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক আর জয়া আহসানের গম্ভীর চাহনি পুরো লুকটাকে দিয়েছে এক ধরনের ক্লাসিক ও শক্তিশালী ছোঁয়া।

জয়া আহসানের সৌন্দর্যের পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে ছবির ক্যাপশনও। এক ভক্ত মন্তব্যঘরে লিখেছেন, ‘নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সাথে প্রকাশ করাই আসল পরিচয় জয়া আহসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews