1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে অটোরিকশার গ্যারেজ থেকে মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে অটোরিকশার গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫৫) নামে এক মেকারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা- বরিশাল মহাসড়কের পাশে অটোরিকশার গ্যারেজের ভেতর থেকে ওই মেকারের লাশ উদ্ধার করা হয়। সে পার্শ^বর্তী আগৈলঝাড়া উপজেলার ভালুকশী গ্রামের মৃত সেকেন্দার কাজীর ছেলে। এ বিষয়টি গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশার ওই গ্যারেজের ভেতর স্থাণীয়রা বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুর্গন্ধ পেয়ে থানা পুলিশকে খবর দেয়। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় গ্যারেজ ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। গ্যারেজের ভেতর ঘুমানোর বিছানায় মেকার জালাল কাজীর অর্ধগলিত লাশ ধেখতে পান। জালালের অর্ধগলিত লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য আজ বুধবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তিনি আরো জানান, জালালের কোন স্ত্রী সন্তান নেই। জালাল অতিরিক্ত মাদক সেবন করতো বলে স্থাণীয়রা জানায়। মাঝে মধ্যে গ্যারেজ খুলে অটোরিকশা ও মাহিন্দ্রা সারতো। ৩/৪দিন আগে স্ট্রোক করে জালাল মারা গেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews