1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ার গার্মেন্টসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

আশুলিয়ার গার্মেন্টসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // গত ২৩ অক্টোবর থেকে মজুরি বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। এরপর সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করলেও শান্ত না হয়ে উল্টো আবারও আন্দোলনে নামে কয়েকটি কারাখানার শ্রমিকরা। বাধ্য হয়ে আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনে পড়া কারখানাগুলো অনির্দিষ্টিকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

 

আগামীকাল শনিবার (১১ নভেম্বর) থেকে কারখানার সামনে নোটিশ টানানোর কথা জানিয়েছেন তারা।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আন্দোলনের মুখে পড়া কারখানাগুলো আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ। এরপরও শ্রমিকরা তাদের দাবির ব্যাপারে অনড়। পোশাকখাতে এই অস্থিরতার দ্রুত অবসান চান স্থানীয় সচেতনরা।

এর আগে, সারা দেশের সব পোশাক কারখানায় নতুন শ্রমিক নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

এছাড়াও যেসব কারখানায় গত কয়েক দিনে ভাঙচুর হয়েছে, কারখানা কর্তৃপক্ষকে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। ভাঙচুরের ছবি, সিসিটিভি ফুটেজের কপি থানায় দেয়ার পাশাপাশি বিজিএমইএকেও দিতে বলেছেন নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews