1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আহত সাংবাদিক সৈয়দ বাবুর খোঁজ নিলেন সহকর্মীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

আহত সাংবাদিক সৈয়দ বাবুর খোঁজ নিলেন সহকর্মীরা

  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সৈয়দ বাবুকে দেখতে তার বাসভবনে ছুটে যান নবগঠিত বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ। গতকাল তাকে দেখতে যান সহকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এস এম রাকিবুল হাসান ফয়সাল, সহ সভাপতি আসাদুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন বায়েজিদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ এম সোহেল প্রমুখ।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাদবপাশা ইউনিয়নে গজারিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন বাবু।

জানা যায়, সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জের মাদবপাশা ইউনিয়ন থেকে মোটরসাইকেলযোগে বরিশাল ফিরছিলেন সাংবাদিক সৈয়দ বাবু। পথিমধ্যে সাড়ে ৭ টার দিকে ইউনিয়নের গজারিয়া নামক স্থানে দুর্ঘটনা কবলিত হন তিনি। এতে তার দুই হাতের তালু ও পায়ে বেশ জখম হন।

এসময় তাকে উদ্বার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

সাংবাদিক সৈয়দ বাবু বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল প্রতিনিধি ও পেশাদার সাংবাদিকদের নিয়ে নবগঠিত
বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews