1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে
25
আন্তর্জাতিক ডেস্ক // একদিনে ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।গতকাল শুক্রবার ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় এই হামলা চালায় রাশিয়া।

ব্যাটলগ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি যানবাহন ও ছয়টি কামান ধ্বংস করা হয়েছে, যার মধ্যে দুটি পশ্চিমা-নির্মিত।

এ হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তার মতে, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও ডোনেটস্ক উসপেনোভকার বসতি মুক্ত করে।

তিনি বলেন, ‘আমরা জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের দুটি যান্ত্রিক, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড, একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews