1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইন্দোনেশিয়ায় সাততলা ভবনে আগুন, নিহত ১৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরে সাতুরিয়া ৩০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, একজনের এক বছরের কারাদণ্ড রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার চরফ্যাশনে মুসল্লিকে মসজিদে নামাজ পড়তে নিষেধ, হত্যার হুমকির অভিযোগ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করা ঝমুর রাজাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা বরিশালে ল্যাবএইডের ‘সেবা দিবস’ পালিত রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল গণতন্ত্র সুসংহত করতে ভোটে নারীর অংশগ্রহণ অপরিহার্য: সিইসি মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইন্দোনেশিয়ায় সাততলা ভবনে আগুন, নিহত ১৭

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ 0 বার সংবাদি দেখেছে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়েছে।

মঙ্গলবার আগুন লাগা ভবনটির ভেতরে এখনও কিছু লোকজন আটকে আছে, বলেছে তারা।

আগুন নিভিয়ে ফেলা হয়েছে, ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, কমপাস টিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয়, প্রতিষ্ঠানটি খনি থেকে শুরু করে কৃষি খাতের গ্রাহকদের আকাশপথে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণে প্রয়োজনীয় ড্রোন সরবরাহ করে।

কোম্পানিটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন করপোরেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত বলে তাদের ওয়েবসাইট বলছে।

কমপাস টিভির দেওয়া ভিডিওতে ডজনের বেশি দমকলকর্মী ভবনের ভেতর আটকে থাকা লোকজনকে বের করার চেষ্টা করতে দেখা গেছে। কারও কারও হাতে দেখা গেছে মৃতদেহ বহন করা বডি ব্যাগ। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews